রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে সিনেমাটির শুটিং চলছে; সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।রায়হান রাফী গণমাধ্যমে জানিয়েছেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন। সকালের দিকেই তিনি (মনির) হার্ট অ্যাটাক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।সহকারী ফাইট ডিরেক্টর ও স্টান্টম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। অসুস্থ হওয়ার পর মনিরকে হাসপাতালে নিয়েছিলেন নেপালী।মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েকবছর ধরেই স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তিনি কাজ করছিলেন।আসছে ঈদে ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ মিশন বাধাগ্রস্ত করার অভিযোগ জাতিসংঘের
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ মিশন বাধাগ্রস্ত করার অভিযোগ জাতিসংঘের

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় দুই বছর ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। নিউজ শনিবার (২৬ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই Read more

সালমান রুশদির ওপর হামলাকারীকে ২৫ বছরের কারাদণ্ড
সালমান রুশদির ওপর হামলাকারীকে ২৫ বছরের কারাদণ্ড

খ্যাতিমান ব্রিটিশ-ভারতীয় সাহিত্যিক ও ঔপন্যাসিক সালমান রুশদির ওপর ছুরি হামলা চালানো তরুণ হাদি মাতার (২৭)-কে ২৫ বছর কারাবাসের সাজা দিয়েছেন Read more

মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!
মই বেয়ে উঠতে হয় ২৭ লাখ টাকার সেতুতে!

বরিশাল জেলার আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাশাইল এলাকার সড়ক দিয়ে চলার পথে হঠাৎ মাঝ বরাবর পড়বে একটি সেতু। যে সেতুটি স্থানীয় Read more

প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন