নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও এসব ধারা পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কমিশনের সুপারিশ করা বিতর্কিত ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।আজ রবিবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার এ রিট দায়ের করেন।রিটকারী আইনজীবী জানিয়েছেন, ‘নারী সংস্কার কমিশন প্রতিবেদন ২০২৫’-এর অধ্যায় ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২-এ অন্তর্ভুক্ত সুপারিশগুলো ইসলামী শরিয়তের বিধানের পরিপন্থি, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ রিট করা হয়েছে।রিট আবেদনে সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তিনটি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।আবেদনে বলা হয়েছে, এ রিট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এটি দেশের ধর্মীয় মূল্যবোধ, সংবিধানিক ভারসাম্য এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে গ্রহণ করা একটি আইনগত পদক্ষেপ।হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।রিট আবেদনে বলা হয়েছে, প্রথমত, উইমেন রিফর্ম কমিশন রিপোর্টের অধ্যায় ১১-তে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা সরাসরি কোরআনের সুরা নিসা (৪:১১)-এর পরিপন্থি।দ্বিতীয়ত, রিপোর্টে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে, যা ইসলামি শরিয়তে অনুমোদিত একটি বিধান এবং সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চার অধিকার ক্ষুণ্ন করে।তৃতীয়ত, ‘My Body, My Choice’ স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরিয়তের ওপর ভিত্তি না রেখে নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে।চতুর্থত, যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি।পঞ্চমত, রিপোর্টে লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা শরিয়তবিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার
সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকালে থেকে দিনব্যাপী উপজেলার Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

গণহত্যাকারী হিসেবে হাসিনার নাম পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ
গণহত্যাকারী হিসেবে হাসিনার নাম পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে: উপদেষ্টা আসিফ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ Read more

গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার
গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় বিএনপি কর্মী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা ছিনতাইয়ের ঘটনায় আরকান চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার হওয়া আরকান উপজেলার Read more

বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে পুনরায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে সেই বিএনপি নেতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন