চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সদস্য ও এক সংগঠকসহ তিনজনকে সিএমপির চান্দগাঁও থানার পাঁচটি হত্যা ও  একটি বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট ৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।শুক্রবার(২ মে) রাত ৯ টার দিকে আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে তাদের আটক করে ডবলমুরিং থানা পুলিশ শনিবার (৩রা মে) চান্দগাঁও থানা পুলিশ তাদের আদালতে পাঠান।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিকেল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও জানান, তার নেতৃত্বে এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার, এসআই মো. আব্দুল কুদ্দুস, এসআই কাজী মনিরুল করিম, এসআই মো. ফয়সাল, এসআই নুরুল হাকিম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ সকালেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।তবে স্থানীয় সূত্র ও আত্মীয়স্বজন দাবি করছেন, পুলিশ যা বলছে তা সঠিক নয়। তারা জানায়, ওই তিনজন আগ্রাবাদ জাম্বুরি পার্ক ঘুরে চৌমুহনী ওরিয়েন্টো রেস্টুরেন্টে চা খেতে গিয়ে ডবলমুরিং থানা পুলিশের হাতে আটক হন। পরে রাতেই তাদের কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে চান্দগাঁও থানায় পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ফকিরন্নিরহাট চৌধুরী বাড়ির মৃত সোলাইমান চৌধুরীর ছেলে মো. নুরুল হক চৌধুরী (৩২), শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার আবুল খায়ের সওদাগরের বাড়ির মৃত মো. শফিকের ছেলে মো. ইকবাল হোসেন (৪২), এবং জুলধা ইউনিয়নের মালেক সুফীর বাড়ির মৃত এয়াকুব আলীর ছেলে মো. জামাল (২৮)।স্থানীয়রা জানান, নুরুল হক জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য এবং যুবলীগের সক্রিয় সদস্য। ইকবাল হোসেন যুবলীগের কর্ণফুলী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জামাল একজন সক্রিয় সংগঠক।তথ্যসূত্রে জানা গেছে, নুরুল হক ও ইকবাল হোসেন কে চান্দগাঁও থানার হত্যা মামলা নং-১২, ১৫, ১৮, ২২, ২৬-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও সংগঠক জামাল কে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে চান্দগাঁও থানার ১৭ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।মামলার একাধিক এজাহারে বলা হয়েছে, গত বছরের জুলাই মাসে নগরীর বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালান অভিযুক্তরা। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, কারণ বিষয়টি এখনও তদন্তাধীন।কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘গতরাতে ডবলমুরিং থানা পুলিশ কর্ণফুলী যুবলীগের তিন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা তাদের চান্দগাঁও থানায় পাঠিয়েছি।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত
২য় বিশ্বযুদ্ধের ৫ বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরায় Read more

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা Read more

রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক
রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে Read more

পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি
পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়ক বিভাগ ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিদ্যুৎ অফিসকে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের Read more

মানিকগঞ্জে ৩টি আসনে দাখিলকৃত মনোনয়নের ২৭টির মধ্যে বাতিল ৯, বৈধ ১৮টি
মানিকগঞ্জে ৩টি আসনে দাখিলকৃত মনোনয়নের ২৭টির মধ্যে বাতিল ৯, বৈধ ১৮টি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৩টি আসনের প্রার্থী বাছাই পর্বে দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল Read more

কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী এবং নানা পক্ষের আন্দোলনে প্রায়ই স্থবির হয়ে পড়ে রাজধানী। এসব আন্দোলন এবং কর্মসূচীর কারণে রাস্তাঘাটে তৈরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন