মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর মূর্হুমুহু ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) বিকেলে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১০ টার দিকে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে প্রতিপক্ষ বাবু মাঝির নেতৃত্বে লোকজন জড়ো করে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে ওইদিন দিবাগত রাত ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত সানা মাঝি মধ্য মাকহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। প্রতিপক্ষ বাবু মাঝি একই গ্রামের শামসুল মাঝির ছেলে।স্থানীয়রা জানান, শনিবার সকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহত শ্রমিকলীগ কর্মীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুরে লাশ নেওয়া হয় মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে। বাদ জোহর নামাজে জানাযা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দাফন শেষে বিকেল ৩ টার দিকে কবরস্থান থেকে ফেরার পথে দিকে নিহতের স্বজন ও উপস্থিত লোকজনের উপর প্রতিপক্ষরা হামলা করে ককটেল ছুড়তে থাকে। এসময় প্রতিপক্ষের নিক্ষেপ করা মূর্হুমুহু ককটেল বিস্ফোরণনে আতংক ছড়িয়ে পড়ে। নিহতের ছোট ভাই আসাদ মাঝি দাবী করেন সেখানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ছুড়ে মারে প্রতিপক্ষরা।এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, স্বজনরা লাশ দাফন শেষে কবরস্থান থেকে ফিরছিলেন। এসময় তাদের পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কবরস্থানের অদুরে জমিতে ওই ককটেল বিস্ফোরণ করে প্রতিপক্ষরা। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
পুঠিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর (ঋষিপাড়া) থেকে উদ্ধার করা অবিস্ফোরিত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার
কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ ও ট্রলার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এফবি সাগরকন্যা ট্রলার ও নিখোঁজ জেলে ইদ্রিস (৫০)-এর মরদেহ ভেসে এসেছে। তিনি কলাপাড়ার মধুখালীর বাসিন্দা।বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা
কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল ২৬ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলার পর নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনারা। Read more

টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা
টাইব্রেকারে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে Read more

মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন।মার্কিন বিমান বাহিনী জানায়, মঙ্গলবার লাস ভেগাসের Read more

বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি
বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে জাল মেনিফেস্টো কাগজ ব্যবহার করে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন