নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে উরুগুয়েকে ৫-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নেয় তারা। শনিবার (২ আগস্ট) ভোরে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ও উরুগুয়ে একে অপরের মুখোমুখি হয়। শুরুতে আলদানা কমেত্তির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে প্রথমার্ধেই ভিয়েরা আলজুয়েতা ও এসপেরানজা পিজারোর সমন্বয়ে দুই গোল করে এগিয়ে যায় উরুগুয়ে।দ্বিতীয়ার্ধের শেষদিকে একটি পেনাল্টির সুযোগ আসে আর্জেন্টিনার সামনে, যা সফলভাবে জালে পাঠান ফ্লোরেনসিয়া বোনসেগুন্দো। তাতে ম্যাচে সমতা ফিরে আসে এবং খেলা গড়ায় টাইব্রেকারে।টাইব্রেকারে উরুগুয়ের দ্বিতীয় শটটি ঠেকিয়ে দেন সোলানা পেরেইরা। আর্জেন্টিনার সবকটি শট সফল হওয়ায় ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত হয়। এই জয়ে টানা তৃতীয়বারের মতো কোপা আমেরিকায় তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করল আর্জেন্টিনা।২০০৬ সালের পর আর ফাইনালে উঠতে না পারলেও এবারের আসরে শক্তিশালী শুরু করেছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছালেও, সেখানে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হয় তারা। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভাগ্য ও দক্ষতার সমন্বয়ে সান্ত্বনা জয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ
এবারের নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: সালাহ উদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা Read more

ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি
ভারত সফরে কত টাকা পেয়েছেন মেসি

দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রেখেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। গত ১৫ ডিসেম্বর ভারতের ৪টি বড় শহরে Read more

জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ
জামায়াতের নিবন্ধন-প্রতীক নিয়ে আপিলের রায় আজ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় হবে আজ রোববার (১ জুন)।এদিন Read more

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যুক্তরাজ্যের আকাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ Read more

এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেয়ায় আরও ৪ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন