উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন পৌঁছেছেন। তার বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে আগামী বুধবার অনুষ্ঠেয় সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার জন্য চীনে গলেন কিম জং। এটি হবে তার প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক।  খবর বিবিসির। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিনসহ আরও ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন কিম। ১৯৫৯ সালের পর এবার প্রথমবার কোনও উত্তর কোরীয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন।দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, ট্রেনের কঠোর সুরক্ষা ব্যবস্থা থাকার কারণে এটি ধীরে চলে। ট্রেনটিতে ফরাসি ওয়াইন, লবস্টারের মতো বিলাসবহুল খাবার পরিবেশনের জন্য রেস্তোরাঁ কোচ রয়েছে। মোট প্রায় ৯০টি বগি নিয়ে এই ট্রেনে বৈঠককক্ষ, দর্শনকক্ষ ও শয়নকক্ষও আছে।২০১৫ সালের বিজয় দিবস কুচকাওয়াজে পিয়ংইয়ং উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠালেও এবার কিম নিজে উপস্থিত থাকছেন। তিনি সর্বশেষ বেইজিং সফর করেছিলেন ২০১৯ সালে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে ছিল ওই সফর। তখনও তিনি ট্রেনে গিয়েছিলেন। কিমের দাদা কিম ইল সুং ও তার বাবা কিম জং ইলও বিমানে ভ্রমণ এড়িয়ে ট্রেনে সফরের ঐতিহ্য বজায় রেখেছিলেন।বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত ৭০ মিনিটের কুচকাওয়াজে লাখো সেনা অংশ নেবে। এতে চীনের সর্বাধুনিক অস্ত্রশস্ত্র, বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা প্রদর্শন করা হবে। এটি হবে নতুন সামরিক কাঠামোর প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫

সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ ৫জনকে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ। দীর্ঘদিন যাবৎ Read more

স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে
স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে

‘যখন আমি হামলার ঘটনা শুনলাম, মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাবা-মায়েরা সবাই বাসটির দিকে ছুঁটছে। কেউ Read more

১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা
সুপার ফোরে যেতে বাংলাদেশকে যে পরাশর্ম দিলেন হার্শা

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছে বাংলাদেশ। এতে সুপার ফোরে ওটার রাস্তা Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন