মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ মে) সকালে সেলাঙ্গর রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্তারি জয়া এলাকায় পামওয়েল কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ কর্মী দগ্ধ হন। তাদের একজন বাংলাদেশি, দুইজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। কারও পরিচয় জানানো হয়নি। তাদের সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে।সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, সকাল ৮টা ৫৫ মিনিটে তারা একটি জরুরি ফোনকল পান। সঙ্গে সঙ্গে বেস্তারি জয়া ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের কর্মীদের ঘটনাস্থলে পাঠান।আহমদ মুখলিস আরও জানান, পানি গরম করার সময় হঠাৎ বয়লয়ারটি বিস্ফোরিত হয়। এতে সঙ্গে সঙ্গে চারজন দগ্ধ হন। বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। যা দমকলকর্মীরা নেভাতে সক্ষম হয়েছেন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে রেড জোনে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান
ত্রিশালে ফুটপাত উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী যৌথ অভিযান

ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ পার্কিং প্রতিরোধে ব্যাপক অভিযান চালিয়েছে Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭
শার্শায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

শরীয়তপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
শরীয়তপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।রবিবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে Read more

সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি অব্যাহত থাকুক : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সরকার কিছু কাজ করেছে, Read more

পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪
পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন