ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।রবিবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, “যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো পরে জানানো হবে। এছাড়া কয়েকটি আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে।”দলীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দফা যাচাই-বাছাই, স্থানীয় নেতাদের মতামত, মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতা এবং জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। ঘোষণার পর থেকেই শরীয়তপুর জেলায় দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিএনপির ঘোষিত তালিকা অনুযায়ী শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন—শরীয়তপুর-১ (পালং-জাজিরা):জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম। দীর্ঘদিন ধরে তিনি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় পর্যায়ে তরুণ নেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর):জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। একসময় জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করা এই নেতা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। দলের দুঃসময়ে কর্মীদের পাশে থাকার জন্য তিনি নেতা-কর্মীদের কাছে ‘দৃঢ় নেতৃত্বের প্রতীক’ হিসেবে পরিচিত।শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট):বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুর উদ্দিন আহাম্মেদ অপু। তিনি কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নিজ এলাকায়ও শক্ত অবস্থান তৈরি করেছেন। তরুণ ও উদ্যমী এই নেতা সংগঠনের বিভিন্ন স্তরে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।জানা গেছে, ঘোষিত প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। পোস্টার-ব্যানার, জনসংযোগ কার্যক্রমসহ মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছেন তারা। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও নিজেদের এলাকায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।দলীয় সূত্রে জানা যায়, বিএনপি আগামী সপ্তাহেই মনোনীত প্রার্থীদের মাধ্যমে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করবে। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা Read more

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে দেশের সকল বন্দরে সতর্কতা জারি
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে দেশের সকল বন্দরে সতর্কতা জারি

ভারতের বিভিন্ন স্থানে নতুনভাবে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এসব স্থানে ওমিক্রন ধরনের (ভ্যারিয়েন্ট) Read more

ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে কী প্রতিক্রিয়া
ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে কী প্রতিক্রিয়া

ভারত-পাকিস্তান সংঘাত ও উত্তেজনাকর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান
ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান

ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন Read more

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০
ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী Read more

বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু
বাংলাদেশ এখনো এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়: আমীর খসরু

বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন