জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা ভারতে অবস্থান না করে ইতিমধ্যেই চেন্নাই থেকে বিমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছে গেছেন— এমনই তথ্য পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। আর সেই তথ্যের ভিত্তিতেই শনিবার (৩ মে) দুপুরে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হয় বিশেষ তল্লাশি অভিযান। খবর- আনন্দবাজারের  ভারতীয় গোয়েন্দাদের পাঠানো সতর্কবার্তায় উল্লেখ করা হয়, চেন্নাই থেকে উড্ডয়নের পর শ্রীলঙ্কার ইউএল ১২২ নামের ফ্লাইটে ছয়জন সন্দেহভাজন জঙ্গি কলম্বো পৌঁছেছেন, যারা পহেলগাঁওয়ের সাম্প্রতিক ভয়াবহ হামলার সঙ্গে জড়িত।জানা যায়, স্থানীয় সময় দুপুর ১১টা ৫৯ মিনিটে কলম্বোতে অবতরণ করে ফ্লাইটটি। এরপরই শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। যদিও শেষ পর্যন্ত কারো গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধারের তথ্য প্রকাশ পায়নি, তবে ঘটনার জেরে বিমানটির পরবর্তী গন্তব্য সিঙ্গাপুরে রওনা দিতে বিলম্ব হয়।শ্রীলঙ্কান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভারতের ‘চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার’ থেকে তারা বার্তা পেয়েছে যে, ওই ফ্লাইটে ভারতের ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত ব্যক্তিরা থাকতে পারেন। এ কারণেই বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি অভিযান চালানো হয়।প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকার বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন সাধারণ মানুষ। এ ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক, যাদের অনেকেই দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছিল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী
আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজ এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট কিছুই হতো Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে গেল রাশিয়া

রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে Read more

কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার
কালিয়াকৈরে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (০৮ এপ্রিল) Read more

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। এর ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে Read more

মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি
মুন্সিগঞ্জে হঠাৎ করেই ৬৩ প্রাথমিক শিক্ষকের বেতন বন্ধ, পরিবারগুলোতে ভোগান্তি

মুন্সিগঞ্জ সদর উপজেলার ৬৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন হঠাৎ বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন