কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজ এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজ এই স্বাধীনতাকে অনেকে মানতে চায় না। এটা ভালো কথা নয়।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব মন্তব্য করেন।পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়ল তারুণ্য নির্ভর নিউজিল্যান্ডপাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়ল তারুণ্য নির্ভর নিউজিল্যান্ডকাদের সিদ্দিকী বলেন, গত ২৫ বছর একবারের জন্যও জয় বাংলা বলিনি। আজ আমার মায়ের কবরের পাশ থেকে শপথ করে গেলাম, আজ থেকে আমি জয় বাংলা বলব। জয় বাংলা হবে আমাদের সবার। জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়, এটা স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে।তিনি বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করতে চায়, এটা স্বাধীনতার পতন হয়েছে। না, কোনো মতেই না; স্বাধীনতা না থাকলে আজ তারা এটা করতে পারত না। যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছেন, আমি তাদের এ বিপ্লবকে সাধুবাদ জানাই এবং তারা যদি সঠিকভাবে চলতে পারতেন তাহলে বহুবছর মানুষ তাদের স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধুকে মানেন না। তারা জিয়াউর রহমানকে মানেন না, তারা আমাদের কাউকেই মানেন না।তিনি আরো বলেন, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল Read more

ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। Read more

ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা
ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা

মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে ব্রীজ থেকে ফেলে নদীতে ভাসিয়ে হত্যা করলেন এক মা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা Read more

স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ

স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ। দৈর্ঘ্যে যা প্রায় ৭০ ফুট। ওজন ৩০ টনেরও বেশি। গতকাল মঙ্গলবার (১৬ Read more

‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’
‘বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে’

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে অনশন করছেন তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন Read more

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন