ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করলেও, ভালুকা-গফরগাঁও সড়কের সেবা হাসপাতালের বিপরীতে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে একটি মিনি ময়লার ভাগাড়। আশপাশের বাসিন্দাদের দ্বারা নিয়মিতভাবে এখানে ময়লা ফেলা হলেও, বাধাদানকারী কোনো কর্তৃপক্ষ নেই।স্থানীয়রা জানান, এই ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্গন্ধ ছড়াচ্ছে, যা দিয়ে পথচলাচল করাও দুর্বিষহ। বিশেষ করে হাসপাতালের বিপরীতে অবস্থিত এই ভাগাড়টি স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং পৌর সৌন্দর্য্য নষ্ট করছে। ইউএনও’র পরিচ্ছন্নতা অভিযানের সাফল্যকে ম্লান করে দিয়ে এই অবহেলিত ভাগাড় যেন “বাতির নীচেই অন্ধকার”-এর মতো পরিস্থিতি তৈরি করেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভালুকা-গফরগাঁও সড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিতভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। ফলে সেখানে এখন জমে উঠেছে বিশাল আকারের ময়লার স্তূপ। এই আবর্জনা থেকে নির্গত দুর্গন্ধে পথচারীদের চলাচল যেমন কষ্টকর হয়ে পড়েছে, তেমনি হাসপাতালের রোগী ও আশপাশের বাসিন্দারাও পড়েছেন স্বাস্থ্যঝুঁকিতে।স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই জায়গাটিকে একটি অনানুষ্ঠানিক ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সমস্যাটি দিন দিন প্রকট হয়ে উঠছে।একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “উপজেলা প্রশাসন যেখানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে, সেখানে উপজেলা পরিষদের সামনেই যদি এমন দৃশ্য দেখা যায়, তাহলে সেটি হতাশাজনক।স্থানীয় পরিবেশ সচেতন সংগঠনগুলো বলছে, দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে সেখানে ময়লা ফেলার বিরুদ্ধে সাইনবোর্ড ও নজরদারির ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একইসাথে পৌরসভার আবর্জনা ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় বিকল্প ডাম্পিং এলাকা নির্ধারণ করা উচিত।এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, বর্তমান প্রশাসনের পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে যে আন্তরিক প্রচেষ্টা চলছে, সেই ধারাবাহিকতায় এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার
বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল চার অসহায় পরিবার

বরিশালে উপার্জনের পথ খুঁজে পেল অসহায় চার দরিদ্র পরিবার। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ’৮৪–এর উদ্যোগে এসব পরিবারকে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় Read more

সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদারের Read more

মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম
মিরসরাই একসঙ্গে ৩ সন্তানের জন্ম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় একটি বেসরকারি হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২২ জুলাই) Read more

যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা
যশোরে বছরের শুরুতে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা

যশোরে প্রাথমিকের সব বই এলেও মাধ্যমিকের বই এসেছে অর্ধেকেরও কম। প্রাপ্তির হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। রাত পোহালেই শিক্ষার্থীদের মাঝে Read more

কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
কবি নজরুল কলেজে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল Read more

পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন