ভোলার দৌলতখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসলাম বর্দ্দার (৭০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (০২ মে) রাতে ৮টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের তালতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম বর্দ্দার ওই ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।নিহতরে ভাতিজা সোহেল জানান, রাত ৮টার দিকে আমি ও আমার চাচা ইসলাম বর্দ্দার তালতলী বাজারের একটি মসজিদে এশারের নামাজ আদায় করি। পরে চাচা নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পাড় হতে গেলে ভোলা থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাঁপা দেয়। তিমি আরও বলেন, মোটরসাইকেলটির গতি ছিলো অনিয়ন্ত্রিত, ইসলাম বর্দ্দারকে চাপা দিয়ে মোটরসাইকেলটি রেখে দ্রুত স্থান ত্যাগ করেন চালক। পরে স্থানীয়রা ইসলাম বর্দ্দারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে Read more

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫
বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ Read more

‘শহীদ ছেলের কবরের পাশে কাঁদেন মা-বাবা’
‘শহীদ ছেলের কবরের পাশে কাঁদেন মা-বাবা’

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান যশোরের তরতাজা যুবক তৌহিদুর রহমান (২৮)। শহীদ হওয়ার ১ বছরেও Read more

ফেনীতে পদত্যাগ করলেন এনসিপির ৫ নেতা
ফেনীতে পদত্যাগ করলেন এনসিপির ৫ নেতা

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয় জোটে অংশ নেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা Read more

মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা
মাদারীপুরে এনসিপি নেতার রোমাঞ্চকর কেলেঙ্কারি ফাঁস, জেলাজুড়ে সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুরের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিমের রেস্টুরেন্টের ভেতর খুপড়ি ঘরের ভেতর এক যুবতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন