দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে  গত বৃহস্পতিবার জোতবানী ইউনিয়নের শিবপুর  গ্রামে জমিজমা বিরোধ কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় পাঁচ জনকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান(৩৮), উপজেলার নিশিবাপুর গ্রামের মৃত ওয়ায়েজ উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহেদ কমল (৫০), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার জিয়াত গ্রামের মোজাম্মেলের ছেলের শাকিল (২৫) একই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও মৃত মোখলেছার রহমানের ছেলে শাহিন আলম (৩২)। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশির সঙ্গে বিরোধ চলছিলো। গত বৃহস্পতিবার দু’পক্ষের ঝগড়াঝাটি হয়। পরে মেহিদী হাসান পিস্তল বের করে  হুমকি দেয়। পরে থানা পুলিশ তাদেরকে আটক করে।বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক সময়ের কন্ঠস্বর কে বলেন, খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে । কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদেরকে রবিবার (২৭ এপ্রিল) আদালতে পাঠানো হবে। তবে পিস্তলটি খেলনা পিস্তল ছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ভারতে হু হু করে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ভারতে ফের হু হু করে করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে Read more

রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস
রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস

টানা চারটি এল ক্লাসিকো হারের পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। লা লিগায় বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে Read more

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু
গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় Read more

সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত
সেন্টমার্টিনে ১৫০ কাছিমের ছানা অবমুক্ত

কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে হ্যাচারিতে জন্ম নেওয়া ১৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা  অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ Read more

আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস

পৃথিবীর মধুরতম ডাক হলো মা। ছোট্ট এ শব্দের ভেতরে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব Read more

মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান
মেয়ে বড় হচ্ছে, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব: তাহসান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই কনসার্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন