৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠকের পর শুক্রবার (২ মে) দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনা হয়। এমনটাই জানিয়েছে ফেরত আনা দুই বাংলাদেশির পরিবার।এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন, পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন, দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেছেন, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজন শিক্ষার্থীকে রাতে ফেরত দিয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত
বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত

বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ Read more

হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল
হাসনাত আবদুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।মঙ্গলবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড Read more

মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!
মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের বাসিন্দা মাহমুদুল করিম, যিনি প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তাকে হঠাৎ করে জীবিত দেখানো হয়েছে Read more

এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, Read more

বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী
বাবার চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন হাবিপ্রবির শিক্ষার্থী রাফিমনী

ঢাকা–রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে গত ৯ অক্টোবর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার বাসিন্দা Read more

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল
সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

কণ্ঠশিল্পী সালমা আক্তার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন