সিরাজগঞ্জের রায়গঞ্জে আয়না ঘর থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেলেন শিল্পী খাতুন (৫০) ও আব্দুল জুব্বার (৭৪)। শুক্রবার (২ মে) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মুক্তিপ্রাপ্ত শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষী বিষ্ণু প্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জুব্বার একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে। ভিকটিম ও পুলিশ সূত্রে জানা যায়, ফিল্মি কায়দায় শিল্পী খাতুন ও আব্দুল জুব্বারকে তুলে নিয়ে সংঘবদ্ধ চক্র চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র সুমনের বাড়ীর আয়না ঘরে আটক করে রাখে। দীর্ঘ ছয় মাস জিম্মি থাকার পর বৃহস্পতিবার রাত তিনটার দিকে তারা মেঝে খুঁড়ে সুড়ঙ্গ পথে বের হয়। আয়না ঘরে ফেলে রাখা একটা কাঁচি দিয়ে দেওয়ালের পাশে একটু একটু করে খুঁড়ে তারা মেঝেতে সুড়ঙ্গ তৈরি করে আয়না ঘর থেকে বের হয়। পরে পুলিশের কাছে গিয়ে লোমহর্ষক অপহরণের তথ্য দেন তারা। তাদের দেওয়া তথ্য মতে পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে আয়না ঘরের সন্ধ্যান পান। সেখানে তারা চেতনা নাশক ওষুধের এম্পল, সিরিঞ্জ ও অন্যান্য প্রামান্য সরঞ্জাম প্রত্যক্ষ করেন। এসময় চক্রের এক সদস্য নাজমুল ইসলাম তালুকদার আরফাত (৩৮) কে জিজ্ঞাসাবাদের জন্য গোয়ান্দা বাহিনীর লোকজন তুলে নিয়ে যায়।এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, নিখোঁজ দুজনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের (আয়না ঘরের) মালিক ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। ঘটনাস্থলের (আয়না ঘরের) মালিক ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া চলমান আছে। আব্দুল জুব্বারকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়নাঘরের মালিকের বাড়ি ও আটক আরাফাতের বাড়ি বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে বলে গ্রামবাসী জানায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন Read more

৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো’র অফিসে তালা
৬ দফা দাবীতে উত্তাল ভোলা, ইন্ট্রাকো’র অফিসে তালা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে গ্যাস কোম্পানি ইন্ট্রাকো'র ভোলা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ভোলার Read more

চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ

চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক Read more

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) Read more

বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন