বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।এদিকে, পাঁচ শতাংশ বাড়িভাড়া দেয়ার প্রজ্ঞাপন প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রবিবার (১৯ অক্টোবর) জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।এদিন সকালে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধিতে সম্মতি দেয় অর্থ বিভাগ।উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা এক অফিস আদেশে বলা হয়, ৬ শর্ত পালন সাপেক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেয়া হবে। আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এ আদেশ জারির পর, তা প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহিদ গ্রেফতার
গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহিদ গ্রেফতার

গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সহ-সভাপতি রাব্বি আল মাহদিকে (২২) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা। শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার Read more

‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’
‘বিএনপি জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে’

আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদকে’ তার দল ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’
২৫ মার্চ রাতে দেশে এক মিনিটের প্রতীকী ‌‘ব্ল্যাক-আউট’

‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে এদিন সারাদেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের Read more

ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন
ড. ইউনূস বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে কাজ করছেন: হিলারি ক্লিনটন

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি লোকাল বাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন