যশোরের বেনাপোল সীমান্তথেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শুক্রবার (২ মে) দুপুর ১২ দিকেবেনাপোলের ধান্যখোলা জেলেপাড়া থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কোনো অপরাধীকে আটক করা যায়নি।বিজিবি জানান, ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টে কর্মরত হাবিলদার ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহলদল জেলেপাড়া নামক স্থানে ধান ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের মাধ্যমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এটি একটি রাইফেলের গুলি। সাধারণত ৮ এমএম মাউসার (বা ৭.৯২ এমএম) রাইফেল ক্যালিবার হিসেবে পরিচিত। এই গুলি ভারতের মহারাস্ট্রের পুনের খড়কি এলাকায় অবস্থিত সরকারি পুরনো অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্রের। এখান থেকে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য জন্য বিভিন্ন ধরনের কার্তুজ ও অস্ত্র তৈরি করা হয়ে থাকে। উদ্ধারকৃত গুলিগুলো সাধারণত ভারতীয় সেনাবাহিনীতে ১৯৪০-১৯৭০ সালের মধ্যকার সময় ব্যবহৃত হত।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কি ভাবে ধান ক্ষেতের মধ্যে আসলো এবং এ ঘটনার সাথে কারা জড়িত সে ব্যাপারে তদন্তে নেমেছে বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বেলা Read more

শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার
শেরপুরে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে সান্তনা বিশ্বাস (২৫) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার Read more

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন

চলনবিল অঞ্চলের বিশাল জলরাশি যমুনা নদীতে পতিত হওয়ার একমাত্র পতন মুখ বুড়ি পোতাজিয়া নামক স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিবাদে ও Read more

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনও শেখ হাসিনার ছবি!

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার ১০ মাস পরও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে এখনো সগর্বে শোভা পাচ্ছে শেখ হাসিনার হাসিমাখা Read more

আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন
আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) খ্যাতিমান এই গুণী শিল্পীর শুভ জন্মদিন। দেখতে দেখতে ৫২ বছরে পা Read more

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগান ও লঙ্কানদের মধ্যকার লড়াই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন