বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা ও জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ তিন শিক্ষক পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ শুক্রবার ( ২ মে) বেলা ১১দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে । এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে৷ আহত সহকারী শিক্ষকরা হলেন, গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী, পদ্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:রেজাউল হাসান, চরটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব নেছার আহমেদ বলেন, আমাদের এক শিক্ষকের সাথে গত দুদিন পূর্বে বাকবিতন্ডা হয় এক যুবকের সাথে। সেই বিষয় নিয়ে সালিশি বৈঠকের নির্ধারিত তারিখ থাকায় আমরা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে বসা ছিলাম। হঠাৎ একদল সন্ত্রাসী এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের সাথে থাকা তিনজন সহকারী শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাদেরকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। আহত সহকারী শিক্ষক গোলাম রাব্বানী বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন। এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, তিনজন শিক্ষককেই পাথরকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অবস্থা মোটামুটি গুরুতর হওয়ায় তারা চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক ( এস আই) জাহাঙ্গীর হোসেন বলেন , আমরা খবর পেয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনজন শিক্ষককে আহত অবস্থায় দেখতে পাই। পরে তাদের কাছ থেকে অভিযোগ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেছেন, 'স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।'শনিবার Read more

সংস্কার থেকে সরে এলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত
সংস্কার থেকে সরে এলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত

যদি ক্ষমতাসীনেরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে সরে যায়, তবে চব্বিশের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু Read more

সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

জানা গেল আইপিএল শুরুর সময়
জানা গেল আইপিএল শুরুর সময়

আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন