বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে এবং তাদের এ কাজে সহায়তা করছে আওয়ামী লীগ। গত ১৫ বছরে কীভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করা হয়েছে, তা জাতিসংঘের কাছে জানানো হবে। সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, এটা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভালো সময়। কোনো সংবাদমাধ্যম কিংবা প্রেস সরকার বন্ধ করেনি। সবাই স্বাধীনভাবে কাজ করছে। প্রশ্ন করায় তিনজন সাংবাদিক চাকরি হারানোর বিষয়ে প্রশ্ন করলে শফিকুল আলম বলেন, সরকার এর সঙ্গে জড়িত নয়। কোনো সাংবাদিকের ছাঁটাইয়ে সরকারের ভূমিকা নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।আওয়ামী লীগের করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করা হয়েছে অভিযোগ করলেও তিনি বলেন, বাস্তবে মিডিয়া এখন যা ইচ্ছে তাই করছে। সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে পারছেন। শফিকুল আলম আরও বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি। অথচ অন্যান্য দেশে এমন অনেক উদাহরণ রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাইনাদী Read more

৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ

বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার Read more

এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত
এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত

এশিয়া কাপ হকির ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এতে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল ‘ম্যান ইন ব্লু’-রা। Read more

আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি
আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। সেই চিত্রনায়িকা এবার আসছেন মাছরাঙা টেলিভিশনের Read more

মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫
মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে বালুমহালকে কেন্দ্র করে গ্রামবাসীর হামলায় অন্তত পাঁচজন ড্রেজার শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন Read more

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন