পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।শুক্রবার (০৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন।খবর পেয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। তবে বাসের চালক ঘুমিয়ে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দর পাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি
আ.লীগের নিবন্ধন বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: এনসিপি

নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন Read more

কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 
কুতুবদিয়ায় পিলারে ধরেছে ফাটল, এ যেন এক মরণফাঁদ! 

এটি কোন জেটি ঘাট নয়, এ যেন এক মরণফাঁদ! কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা দ্বীপের শতভাগ মানুষের পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে পেকুয়া Read more

ঈদে মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলে নির্দেশনা
ঈদে মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলে নির্দেশনা

পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে তিন দিন করে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান Read more

মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে Read more

পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ
পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: ওসি সাজ্জাদ

জনসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাসকে ফিরিয়ে আনাসহ পুলিশের সাথে জনগণের সরাসরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে Read more

ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি
ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকার তালিকায় আছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয় তিনি। ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন