নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদসংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।মৃতের পরনে ছিল লুঙ্গি ও শার্ট। তবে তাঁর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন সকালে নালার ভেতরে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তাঁর বয়স ৪৫-৪৮ বছর হবে। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা
নিম্নচাপে উত্তাল সমুদ্র, কুয়াকাটায় ৩ নম্বর সংকেতেও উৎসবে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে কুয়াকাটায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। সমুদ্রে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত, ফুঁসে উঠছে সমুদ্র, Read more

ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে দুই বাংলাদেশি আটক
ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে দুই বাংলাদেশি আটক

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী পিলারের কাছ থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধানুয়া কামালপুর Read more

নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার
নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সোহেল অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার পর যৌথ বাহিনীর Read more

মিলাদ ও দোয়া মাহফিলে পালিত হবে খালেদা জিয়ার জন্মদিন
মিলাদ ও দোয়া মাহফিলে পালিত হবে খালেদা জিয়ার জন্মদিন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে মিলাদ ও Read more

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?
‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন