কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতকে উদ্দেশ করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।’আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম।শরীফ চৌধুরী বলেন, ‘আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে, আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই, ‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।’আইএসপিআর ডিজি বলেন, ‘সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী-সবাই সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে। আমরা সর্বত্র, সবসময় সক্রিয় আছি। যেকোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।’তিনি স্পষ্ট করে বলেন, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তাহলে সেটি হবে তাদের সিদ্ধান্ত; কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে, তা নির্ধারণ করবে পাকিস্তান।শরীফ চৌধুরী জানান, প্রতিশোধমূলক জবাবের জন্য পাকিস্তান সেনাবাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটিও এই ইস্যুতে প্রয়োজনীয় বিবৃতি দিয়েছে।তিনি বলেন, ‘দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দৃঢ়সংকল্প। সেনাবাহিনী সব ফ্রন্টে প্রস্তুত রয়েছে-যে কোনো ধরনের হুমকির মোকাবিলায়।’এদিকে, কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
ভাঙ্গুড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. বাদল আকন্দ দল থেকে Read more

বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ
বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

বান্দরবানে শহীদ জিয়া সংসদের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর এলাকার Read more

নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর
নড়াইলের সাবেক এমপি মুক্তির চার মামলায় জামিন নামঞ্জুর

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন Read more

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত Read more

রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন ডলারের ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

রোহিঙ্গাদের সহায়তায় নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দফতরে মঙ্গলবার আয়োজিত ‘মিয়ানমারের Read more

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন