জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী পিলারের কাছ থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকা থেকে তাদের আটক করেন ৩৫ বিজিবির সাতানী পাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বিজিবির হাতে আটককৃতরা হলেন- ভোলা জেলার সদর থানার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশি বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ পিলারের কাছে মাজার টিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানী পাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই বাংলাদেশি।আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২ আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড, দুটি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় ওই দুইজনকে হস্তান্তর করা হয়েছে।বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে দুই বাংলাদেশি আটকের বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বদলে গেল পেনাল্টির নিয়ম
বদলে গেল পেনাল্টির নিয়ম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো-র ‘মাদ্রিদ ডার্বিতে’ আলোচনার কেন্দ্রে ছিল একটি বিতর্কিত পেনাল্টি। অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার Read more

অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী এক কিশোরকে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন নামের ষোল বছর বয়সি এক কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট Read more

ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে Read more

টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। Read more

দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩২৯
দেশে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩২৯

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন রোগী। একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।রবিবার Read more

মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ
মেসিবিহীন মায়ামিকে জয় এনে দিলেন ডি পল-সুয়ারেজ

আগের ম্যাচের ১১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর ক্লাবটি জানিয়েছিল, তার চোট গুরুতর না হলেও দীর্ঘদিন মাঠের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন