মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক আইনী সংস্থা লিবার্টি জাস্টিস সেন্টার। সোমবার ৫টি মার্কিন আমদানিকারক সংস্থার প্রতিনিধি হিসেবে এই মামলার বাদি হয়েছে লিবার্টি জাস্টিস সেন্টার।গত ২ এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেন তিনি। গত ১০ এপ্রিল অবশ্য চীন ব্যাতীত অন্য সব দেশের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প, তবে তার আগেই তুলকালাম কাণ্ড ঘটে গেছে বৈশ্বিক অর্থনীতিতে। বিভিন্ন কোম্পানির শেয়ারের দামের হ্রাস-বৃদ্ধির ফলে পুঁজিবাজার থেকে ‘গায়েব’ হয়ে গেছে শত শত কোটি ডলার।লিবার্টি জাস্টিস সেন্টারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইনজীবী জেফ্রি শোয়াব বলেছেন, “কোনো ব্যক্তিরই শুল্ক বা কর আরোপের এমন ক্ষমতা থাকা উচিত নয়, যা বিশাল বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যাবতীয় কর বা শুল্ক আরোপের এক্তিয়ার কংগ্রেসের (মার্কিন আইনসভা), প্রেসিডেন্টের নয়।”এ মামলার ঘটনায় ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করেছিল রয়টার্স। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এক মুখপাত্র ট্রাম্পের নতুন শুল্কনীতির পক্ষে সাফাই দিয়ে বলেন, “প্রেসিডেন্টের বিরোধীরা সবসময়েই তার (ট্রাম্পের) সব সিদ্ধান্তের বিপক্ষে বলবে। কিন্তু সত্য হলো, বিভিন্ন দেশ—বিশেষ করে চীন তার নিজের স্বার্থে যুক্তরাষ্ট্রের বাজার শোষন করছিল এবং আমাদের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্রে একটি লেভেল-প্লেইং ফিল্ড দেখতে চেয়েছেন। এর বেশি কিছু নয়।”এদিকে সম্প্রতি অন্য সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেও চীনের ওপর ধার্যকৃত শুল্ক ১৪৫ শতাংশে উন্নীতি করেছেন ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েও মামলা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে।সোমবার যেদিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করল লিবার্টি জাস্টিস সেন্টার, সেই একই দিন ফ্লোরিডার ফেডারেল আদালতেও মামলা করেছেন আমদানিকারক ও ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ীরা। মামলায় চীনের ওপর আরোপিত বর্ধিত শুল্ক স্থগিতের দাবি জানিয়েছেন তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মোংলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব সজীব মিয়া শান্তর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের অতর্কিত Read more

পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’

সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এ নিয়ে বৈশ্বিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

হামলা চালাতে ৮ যুদ্ধজাহাজ নিয়ে অবস্থান মার্কিন সেনাদের
হামলা চালাতে ৮ যুদ্ধজাহাজ নিয়ে অবস্থান মার্কিন সেনাদের

ক্যারিবিয়ান অঞ্চলে আট যুদ্ধজাহাজ ও এক হাজার ২০০ মিসাইল নিয়ে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এমন অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৪ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। Read more

হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ
হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ

হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে । এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন