পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ অটোচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি সেতু নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার ভাইজোড়া গ্রামের ফল ব্যবসায়ি মো. আলমগীর হোসেন এর স্ত্রী। সে দুই সন্তানের জননী। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সাপলেজা বাজার থেকে অটোরিকসা যোগে একই পরিবারের তিনজন মঠবাড়িয়া উপজেলা সদরে আসছিলেন। এসময় সড়কের বিশ্বাসবাড়ি সেতু নাম স্থানে আস‌লে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রু‌পের পণ্যবাহী একটি পিকআপ অটোরিকসাটিকে চাপা দেয়। এসময় অটোরিকসা দুমরেমুচরে গেলে একই পরিবারের তিন আরোহী ও অটোচালক আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন।অপরদিকে নিহত গৃহবধূর স্বামী মো. আলমগীর হোসেন (৫০) ও তার বৃদ্ধা মা রহিমা বেগম (৯০) কে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহ অটোচালক কালাম গাজী (৫০) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন র‌য়ে‌ছে। পুলিশ হাসপাতাল হতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর গ্রামবাসি ঘাতক পিকআপ গাড়িটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশিচত করে বলেন, হাসপাতাল হতে নিহত গৃহবধূও লাশ ইদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ
ক্যাম্প ন্যুতে তাণ্ডব, ইউয়েফার কাছে বার্সেলোনার অভিযোগ

চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের পর বার্সেলোনার হোম স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে দেখা গেছে বিশৃঙ্খলার চিত্র। জার্মান ক্লাবটির সমর্থকদের একটি Read more

কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই। কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে Read more

গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা
গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি দৈনিক প্রথম আলো Read more

গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা
গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা

গাজীপুরের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ব্যক্তি সাম্রাজ্যে পরিণত হয়েছে। স্বাস্থ্য পরিদর্শক জিয়াউল হক জিয়ার একচ্ছত্র প্রভাব ও ক্ষমতার অপব্যবহারে Read more

ভোলায় গাঁজাসহ ৪ যুবক আটক
ভোলায় গাঁজাসহ ৪ যুবক আটক

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৪ যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলা সদর মডেল থানায় একটি Read more

সময়রের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ৩ ঘণ্টার মধ্যে সড়ক মেরামত
সময়রের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ৩ ঘণ্টার মধ্যে সড়ক মেরামত

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের মাত্র ৩ ঘণ্টার মধ্যে ধস নামা সড়কটি সংস্কার করা হয়েছে। এর ফলে স্বাভাবিক হয় যান চলাচল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন