ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৪ যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলা সদর মডেল থানায় একটি প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার।গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল (৩২), মো. কামরুল হাসান (৩০), নুর মোহাম্মদ ফরাজী রুবেল (২৯), মো. সুজন ভক্ত (৩২)। তারা সকলে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলার শহরের পান বাজার এলাকা থেকে ৪ মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেপ্তার পর্ন-তারকা যুগল
ফল ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেপ্তার পর্ন-তারকা যুগল

ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্ন তারকা যুগল। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩ টায় বান্দরবান Read more

চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে Read more

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা
মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

কয়েক হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাকে বহনকারী ইউএসএস ত্রিপোলি Read more

পদত্যাগ করলেন কোচ সালাউদ্দিন
পদত্যাগ করলেন কোচ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন