জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেই সঙ্গে, অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।শ্রমিকের পারিশ্রমিক নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি বলেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সঙ্গে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে।জামায়াত আমির আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখার আহ্বানও জানান শফিকুর রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোহলির নামে থানায় অভিযোগ
কোহলির নামে থানায় অভিযোগ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপন ঘিরে ১১ জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক Read more

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা
ইরানে ‘রেড লাইন’ ঘোষণা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে Read more

সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক
সুমুদ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক

অবরুদ্ধ গাজার জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইতালির Read more

ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল
ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল

ভারতীয় টেস্ট ক্রিকেটে পর্দা নামলো রোহিত অধ্যায়ের, শুরু হলো আরেকটি। রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছিল Read more

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী
ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসী

ভোলায় জোয়ারের পানি বিপদসীমার উপরে, উৎকণ্ঠায় উপকূলবাসীমো. সবুজ, ভোলা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যাঁর প্রভাবে উপকূলীয় জেলা Read more

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন