শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষ্যে র‍্যালীর আযোজনে যোগ দিয়ে এ কথা জানান তিনি।বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করে উপদেষ্টা বলেন, মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। এসময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেন তিনি।উপদেষ্টা জানান, আইএলও তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেয়ার সম্ভাবনাও উল্লেখ করেন করেন তিনি।তিনি আরও বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে বলেও আশাব্যক্ত করেন তিনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আজ শুক্রবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার Read more

আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে
আজ সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, প্রথম জানাজা সিঙ্গাপুরে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌছাবে। তার প্রথম Read more

ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান
ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করলো পাকিস্তান

ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের Read more

মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী
মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

রাতের অন্ধকারে মোবাইল ফোনের এক কল, তারপর নিখোঁজ একটি মানুষ। সেই মানুষের মুক্তিপণ দাবির জন্য গোটা এলাকায় থমথমে সন্ত্রাস ছড়িয়ে Read more

ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়, সেই বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়, সেই বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক

যশোরের অভয়নগরে বালিতে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর কাছ থেকে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন