মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ পাচ্ছেন না প্রকৃত চাষিরা। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেই কৃষক নয়। অভিযোগ উঠেছে, সাজানো কৃষক দিয়ে পাটচাষ প্রশিক্ষণ দিয়ে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত পাট চাষিদের।উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৮ই জুলাই) উপজেলা পরিষদের হলরুমে।প্রশিক্ষণ বঞ্চিত পাট চাষিদের অভিযোগ, প্রকৃত চাষিরা প্রশিক্ষণ না পাওয়ায় পাট চাষ কমে যাচ্ছে। গাংনী উপজেলায় আগে অনেক পাট চাষ হতো। বিভিন্ন কারণে পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন চাষিরা। তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে উপজেলা পাট অধিদপ্তর ও কৃষি অফিস প্রশিক্ষণসহ বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। প্রতিবছর ইউনিয়ন পর্যায়ে বাছাই করা পাট চাষিদের উপজেলায় এক দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু এই প্রশিক্ষণে অংশ নিতে পারেন না প্রকৃত পাট চাষিরা। যারা অংশ নেন, তাদের অনেকেরই জমি নেই; থাকলেও তাতে পাট চাষ করেন না। আবার কারও নাম থাকলেও প্রশিক্ষণ নিচ্ছেন অন্য কেউ। যাদের উদ্দেশ্যই হচ্ছে ১০০০ টাকা প্রশিক্ষণ ভাতা, দুপুরের খাবারের একটি প্যাকেট, একটি পাটের ব্যাগ ও এক কেজি করে পাটবীজ হাতিয়ে নেওয়া।উপজেলা পরিষদ হলরুমে একটি প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা পাট অধিদপ্তর। দুপুর দেড়টার দিকে সেখানে দেখা গেছে, মঞ্চে অনেকগুলো চেয়ার খালি পড়ে আছে। প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও উপহারসামগ্রী বিতরণ করছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.কা.ম হারুন অর রশীদ। তাঁকে সহায়তা করছেন উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এরশাদ আলী। সামনে প্রশিক্ষণার্থী হিসেবে যে কয়েকজন আছেন, তাদের সংখ্যা ৭৫ হবে না। বেশভূষায়ও তাদের চাষি বলে মনে হয়নি। আবার অনেককে প্রশিক্ষনার্থী তালিকায় স্বাক্ষর করে আশপাশে ঘোরাফেরা করতেও দেখা গেছে।জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে প্রশিক্ষণ চলে মাত্র দেড় ঘণ্টা। এত অল্প সময়ের প্রশিক্ষণে কী শিখিয়েছেন, তা সংশ্লিষ্টরাই বলতে পারবেন।বামন্দী গ্রামের পাটচাষি সাজেদুর রহমান জানান, তিনি প্রতি বছর কয়েক বিঘা জমিতে পাটচাষ করেন। কিন্তু কখনও প্রশিক্ষণ পাননি। অভিযোগ করে তিনি বলেন, যে ৭৫ জনকে নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার মধ্যে একজনও প্রকৃত কৃষক নেই।কাজিপুর গ্রামের পাটচাষি মিকাইল হোসেন জানান, প্রকৃত কৃষক প্রশিক্ষণ না পেলে পাটের চাষ কমতেই থাকবে।মহাম্মদপুর গ্রামের পাটচাষি সোহেল রানা বলেন, পাট চাষে প্রশিক্ষণ যে হয়, আমরা জানি না। তবু আমরা বছরের পর বছর বিঘা বিঘা পাট চাষ করে আসছি। কোন পরামর্শ ও সহযোগিতা কোনদিন পায়নি। কোন প্রকৃত পাট চাষি এই প্রশিক্ষণে অংশ নিতে পারে না।হাড়াভাঙ্গা গ্রামের পাট চাষি জিল্লুর রহমান বলেন, আমিতো প্রায় দুই বিঘার উপরে পাট চাষ করেছি। পাট চাষের কোন ট্রেনিং আজ পর্যন্ত পাইনি। উপজেলায় যাদেরকে পাট চাষের ট্রেনিং দেওয়া হয়, তারা কেউই চাষি নয়।প্রকৃত পাট চাষিরা কেন প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন না, সে বিষয়ে কথা হয় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.কা.ম হারুন অর রশীদের সঙ্গে। তিনি বলেন, ‘উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের নামের তালিকা দেন। এখানে আমাদের কিছু করার থাকে না।’গাংনী উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এরশাদ আলী এ প্রতিবেদককে বলেন, ‘আমি নতুন এসেছি, আপনি আমার সাথে একটু দেখা করেন।’গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ‘এমন তো হওয়ার কথা নয়। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো। ভবিষ্যতে প্রকৃত কৃষক যাতে প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হন, সে দিকেও লক্ষ্য রাখবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১
গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১

গাইবান্ধায় হঠাৎ করেই অচেনা প্রাণীর আক্রমণে শিশু, নারী, পুরুষসহ ১১ জন ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর Read more

পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অনেক Read more

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত
জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় জামায়াত

অন্তবর্তী সরকারকে দেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে। সেই Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড
আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২২ সালের জুলাই মাসে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী স্মৃতি পার্ক’ বিনোদনের জন্য হলেও, বর্তমানে এটি পরিণত Read more

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন