পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর জন্য  বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ৮৬ জন কৃষক-কৃষাণী পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা। উপকরণ হিসাবে প্রতিটি পরিবারকে বেড়ার জাল, পানির ঝাঁঝরি, প্রদর্শনীর সাইনবোর্ড, বিভিন্ন প্রজাতির ৫টি গাছের চারা (লেবু, আম, পেয়ারা, বরই ও নিম), জৈব সার, ভার্মিকম্পোস্ট, বীজ সংরক্ষণ পাত্রসহ ১৫ রকমের তিন মৌসুমী ফসলের বীজ প্রদান করা হয়। এসময় অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহম্মেদ তারিফ, উপসহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান ও মোস্তাফিজুর রহমান সহ উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, পরিবারের নিরাপদ ফল ও সবজির চাহিদা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নারীদের বাড়তি আয়েরও সুযোগ তৈরি হচ্ছে। মাঠ পর্যায়ের আমাদের লোকজন সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে তৎপর রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ও ২০০৬ Read more

বেথেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আশা ইংলিশদের
বেথেলের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর আশা ইংলিশদের

সিডনিতে চলমান পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে Read more

ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা
ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের ৭ নং ভবনে অবস্থিত কলেজটির কেন্দ্রীয় অডিটোরিয়াম, গ্রন্থাগার ও বেশ কয়েকটি বিভাগ। সাপ্তাহিক কর্মদিবসগুলোতে নিয়মিত ক্লাস থাকায় Read more

শরীয়তপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
শরীয়তপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।রবিবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে Read more

সুনামগঞ্জে বালুর নিছ থেকে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার
সুনামগঞ্জে বালুর নিছ থেকে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার

সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন