পঞ্চগড় সদর উপজেলায় পুলিশের একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। বুধবার (০১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ধকরাহাট এলাকায় পঞ্চগড়-বোদা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মকছেদ আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দক্ষিণ গাইঘাটা এলাকার বাসিন্দা।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরের দিকে মকছেদ আলী বাইসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় বোদা থানার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়েন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার রায় জানান, নিহত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা
এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা

ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত কোবরা সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছেন বলে Read more

উলিপুরে নির্মাণাধীন সড়কে রড ছাড়া ঢালাই
উলিপুরে নির্মাণাধীন সড়কে রড ছাড়া ঢালাই

কুড়িগ্রামের উলিপুরে মাঝরাতে সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি আরসিসি (রেডিমিক্স) সড়কে রড ছাড়াই ঢালাইয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে মোবাইলে Read more

ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। যে কারণে আজ বুধবার (২১  মে) ভারতে মাছ যায়নি। ব্যবসায়ীরা Read more

৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ
৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। গত ২৬ জুন আওয়ামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন