প্রচেষ্টা ছিল আরও অনেকটা দিন আগে থেকেই। এমনকি দোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখতে পাওয়ার বড় রকমের সম্ভাবনা ছিল। ২০২৪ সালের কোপা আমেরিকা থেকেই ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। সেই কথাও বলা হচ্ছিল জোরেশোরে। কিন্তু সেটা আর হয়নি। রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করেছিলেন ইতালিয়ান এই কোচ। সেবার না হলেও এবারে হচ্ছে। ক্রীড়া দুনিয়ার বড় নাম ‘দ্য অ্যাথলেটিকস’ জানিয়েছে চলতি বছর জুনেই ব্রাজিল জাতীয় দলে আসছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে এবার সেলেসাওদের ডাগআউটে দাঁড়াবেন ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তি। এখন শুধু অপেক্ষা সময়ের। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় থাকছেন না কার্লো আনচেলত্তি। এরইমাঝে নাকি নিজের ক্লাব ছাড়ার ইচ্ছের কথা নিজের শিষ্যদেরকে জানিয়েও দিয়েছেন তিনি। তবে বড় কোনো চুক্তি না। আপাতত এক বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব নেবেন ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কোচ। যার অর্থ, ২০২৬ সালের বিশ্বকাপটা ইতালিয়ান কোচের অধীনে থেকেই খেলবেন ভিনিসিয়ুস জুনিয়ররা। গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকেই আলোচনায় অগ্রগতি এসেছে জোরেশোরে। ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) এর পক্ষ থেকে দিয়েগো ফার্নান্দেজ নাকি দুই দফায় আলোচনা করেছেন তার সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে বিদায় নিশ্চিতের পর প্রথমবার আলাপ হয় দুই পক্ষের। এরপর বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে হারের পরেও নাকি ব্রাজিলিয়ান এই ব্যবসায়ী ফেডারেশনের প্রতিনিধি হিসেবে দেখা করেছেন কার্লো আনচেলত্তির সঙ্গে। আর এখানেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়ে ফেলেন আনচেলত্তি। ফুটবলের দলবদলে বরাবরই বিশ্বস্ত নাম স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এই সাংবাদিকের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলের সঙ্গে সবরকমের কথাই চূড়ান্ত হয়ে গিয়েছে কার্লো আনচেলত্তির। সিবিএফের শর্ত ছিল, ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে আসতে হবে ব্রাজিলের ডাগআউটে। আর সেটাই হচ্ছে। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কার্লো আনচেলত্তির সঙ্গে বিদায়ের বাকি সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার অপেক্ষায়। দ্য অ্যাথলেটিকের ভাষ্য অনুযায়ী, ২০২৫ এর জুনে ক্লাব ছাড়লেও চুক্তির পুরো বেতন দিয়েই আনচেলত্তিকে বিদায় দিতে চাইছে লস ব্লাঙ্কোসরা। শুধু তাইই না, তাকে ক্লাবের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবও দিতে পারে রিয়াল মাদ্রিদ।এদিকে সবশেষ খবর বলছে, ব্রাজিলে নিজের সহকারী হিসেবে কাদের নিয়োগ দেয়া হবে, আপাতত এই আলোচনা শুরু করেছেন কার্লো আনচেলত্তি। তবে দীর্ঘদিন পর ছেলে দাভিদ আনচেলত্তিকে কোচিং প্যানেলে পাচ্ছেন না ইতালিয়ান এই কোচ, সেটা একপ্রকার নিশ্চিত বলা চলে। আর আনচেলত্তি মাদ্রিদ ছাড়লে রিয়ালের কোচ কে হবেন সেটা নিয়েও শুরু হয়েছে দ্বিমুখী আলোচনা। শুরুতে ক্লাব বিশ্বকাপের জন্য অন্তবর্তী কোচ নিয়োগের পথে হাঁটতে পারে স্প্যানিশ ক্লাবটি। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি কিংবা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারিকেই পছন্দ রিয়াল মাদ্রিদের। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী
ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন Read more

বিজয়নগরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বিজয়নগরে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের Read more

কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা
কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা

যশোর শহরে বেসরকারি চিকিৎসালয় কুইন্স হসপিটালে 'কুইন্স কেয়ার  সার্ভিস' চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) নতুন এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন Read more

ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪
ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের কালিজিরা চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে বিদেশি মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার ভোররাতে জেলা পুলিশের Read more

টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক
টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন Read more

হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক
হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় একজন আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সোহানা নামের তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন