যশোর শহরে বেসরকারি চিকিৎসালয় কুইন্স হসপিটালে ‘কুইন্স কেয়ার  সার্ভিস’ চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) নতুন এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সার্ভিসে নিজের ঘরে বসেই রোগীরা চিকিৎসা সেবা পাবে। দুই হাজার টাকার প্যাকেজে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও  ওয়ার্ডবয়-আয়ার সার্ভিস। এছাড়া থাকছে রোগীর প্রয়োজন অনুযায়ী বিপি, ইসিজি, ডায়াবেটিস, কার্ডিয়াক পালস মনিটরিং ও অক্সিজেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাহিনুল হক রিয়ন বলেন, কুইন্স কেয়ার সার্ভিস চালুর মধ্যে দিয়ে একটি স্বপ্নের বাস্তবায়ন হলো।  দীর্ঘদিন ধরে স্বপ্ন লালন করে আসছিলাম।  কীভাবে কুইন্স হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা আরও সহজে এবং সুবিধাজনকভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আজ সেই স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে কুইন্স কেয়ার সার্ভিসের মাধ্যমে। হাসপাতালের রোগীর ভিড়, যাতায়াতে দুর্ভোগ ও  সময়ের অভাবে অনেক সময় বয়স্ক এবং শয্যাশায়ী রোগীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণকে কঠিন করে তোলে। এসব সমস্যার কথা বিবেচনা করে কুইন্স কেয়ার সার্ভিস চালু করা হয়েছে।এএসএম মাহিনুল হক রিয়ন আরও বলেন, কুইন্স কেয়ার সার্ভিসের আওতায় রোগীরা ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের কাছ থেকে টেলিমেডিসিন পরামর্শ নিতে পারবেন।  ব্লাড স্যাম্পল কালেকশনের জন্য হসপিটালের প্রশিক্ষিত টিম রোগীর বাড়িতে পৌঁছে যাবে।  ফলে পরীক্ষার জন্য অধিক বয়স্ক মানুষকে সবসময় হাসপাতালে আসার প্রয়োজন হবে না। নিভুল রিপোর্ট এর জন্য স্যাম্পল এনালাইসিস করা হবে কুইন্স হসপিটালের নিজস্ব ল্যাবে। এতে বয়স্ক রোগীরা অনেকটা উপকৃত হবে। এসময় উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক আবিদ রহমান রিফাত, ডা. এ আর আহসান রেদোয়ান, ডা. মেহেদি হাসান, সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, মেডিকেল সার্ভিস, ম্যানজার বাবুল হোসেন, আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল, মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন, চিফ একাউন্টেন্ট আফরোজা সুলতানা, ডায়ালাইসিস ইনচার্জ আব্দার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে হসপিটালের নার্সিং সুপার ভাইজার ও  বিভিন্ন বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন
শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে ইসিতে এনসিপির আবেদন

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, শাদা শাপলা অথবা লাল শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এর একটি বরাদ্দ দিতে Read more

বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচের শুরুতে যা ইঙ্গিত ছিল, শেষপর্যন্ত ফল দাঁড়াল তার একেবারে উল্টো। বল হাতে বাংলাদেশ ছন্দে Read more

‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’
‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’

বলিউডের অভিনেতা ইমরান হাশমি এবার হাজির হচ্ছেন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিতে। নাম ‘হক ’। ১৯৮৫ সালের বহুল আলোচিত Read more

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় গাড়ির হেলপার নিহত ও আহত  অন্তত ১৫ জন।সোমবার (০৭ জুলাই) Read more

লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের মালিকানাধীন জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন