আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনা শহরের বড় বাজার সালথি রেষ্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির নেত্রকোনা জেলার সমন্বয় সভার আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বর্তমান সরকারের বিষয় তুলে ধরে বলেন, ‘এই অন্তবর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে তারা ফ্যাসিস্ট কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত। তাদেরকে উচ্ছেদ করতে পারেনি। তারা অলরেডি পুন:বাসিত। আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। সকল রাজনৈতিক দলের দায়িত্ব যে কোন কিছুর বিনিময়ে নেগোসিয়েশনে কোন ফ্যাসিস্ট কাঠামোর সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠান সুযোগ যাতে না পায় তাহলে আমাদের জুলাই আন্দোলনের সার্থকতা।’ সারজিস আলম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রায় ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমরা মনে করি, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির উচিত নিজ অবস্থান থেকে সততা, মর্যাদা এবং স্বাধীনতা বজায় রাখা, যা বাংলাদেশের স্বার্থে প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে, এই প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা খুনি হাসিনা ও তার সরকার দ্বারা ব্যবহার হয়ে অসংখ্য খুন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন।’তিনি আরও বলেন, ‘আয়না ঘরে ঘটানো বহু নির্মমতার সাক্ষী আমরা। এমনকি আমরা দেখেছি মাত্র একজন কর্মকর্তা ১ হাজার ৩০ জনকে হত্যা করেছে- যা ট্রাইব্যুনালের তথ্য থেকে উঠে এসেছে। এরা এক ধরনের সিরিয়াল কিলার। এদের কারো পদ-পদবি কিংবা প্রতিষ্ঠানের নাম দেখে বিবেচনা করা চলবে না। এ ধরনের সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান সহ এনসিপির সমন্বয় সভায় জেলার নাগরিক পার্টির সদস্যরা অংশ নেয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের নির্দেশনায় অর্ধ লক্ষ নেতাকর্মীর বিজয় মিছিল
তারেক রহমানের নির্দেশনায় অর্ধ লক্ষ নেতাকর্মীর বিজয় মিছিল

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার চরফ্যাশনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাশন উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের Read more

সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নওগাঁর সাপাহারে ১১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই'র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর গণসমাবেশ সফল করতে সাপাহার Read more

গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার
গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম রনি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া Read more

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

বিশ্বের বিভিন্ন দেশে একটি বিশেষভাবে খারাপ ফ্লু মৌসুম চলছে, যার আংশিক কারণ হলো ভাইরাসের একটি নতুন পরিবর্তিত ধরন। এটি কী Read more

উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে আশ্রয় নেয় প্রায় ১৭০টি পরিবার। দীর্ঘ দেড় যুগেরও Read more

শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়
শেষ দশকের আমল ইতিকাফ আল্লাহর নৈকট্য অর্জনের উপায়

ইসলামে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নানা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ইবাদত হলো ইতেকাফ। বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন