স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইতোমধ্যে স্প্যানিশ ইলেক্ট্রিসিটি নেটওয়ার্কের প্রধান বলেছিলেন, পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে ছয় থেকে দশ ঘণ্টা সময় লাগতে পারে। এবার পর্তুগালের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।পর্তুগালের বিদ্যুৎ সংস্থা রেন বলেছে, ‘ঘটনার জটিলতা এবং আন্তর্জাতিকভাবে বিদ্যুৎ প্রবাহের ভারসাম্য বজায় রাখার জন্য বিদ্যুতের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে স্বাভাবিক করতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।’এই বিপর্যয়ের ফলে সড়কে ট্রাফিক লাইট কাজ না করায় বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। বিঘ্ন ঘটেছে উড়োজাহাজ চলাচলেও।দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তৎপর হয়েছে।ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের অন্তর্নিহিত কারণ বোঝার জন্য তারা স্প্যানিশ এবং পর্তুগিজ কর্তৃপক্ষের সাথে ‘যোগাযোগ’ রক্ষা করে চলেছেন।ইইউর নির্বাহী শাখার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘কমিশন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সুষ্ঠু তথ্য আদান-প্রদান নিশ্চিত করবে।’ইইউর কর্মকর্তারা আরও জানিয়েছেন, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইইউর সদস্য রাষ্ট্রগুলোর ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তাও স্প্যানিশ ও পর্তুগিজ নেতাদের সাথে যোগাযোগ করছেন।কস্তা জানিয়েছেন, আজকের এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ কোন সাইবার হামলা নয়।স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ এবং পর্তুগিজ প্রধানমন্ত্রী লুই মন্টিনিগ্রোর সাথে তার যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুই দেশের গ্রিড অপারেটররা বিভ্রাটের কারণ খুঁজে বের করতে এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য কাজ করছেন।’স্পেনের বিদ্যুৎ অপারেটর রেড ইলেকট্রিক জানিয়েছে, দেশের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের কিছু সাবস্টেশনে বিদ্যুতের সরবরাহ পুনরায় নিশ্চিত করা গেছে।তবে দেশটির জাতীয় রেলওয়ে সংস্থা রেনফে জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের সব ধরনের সেবা এখনও স্থগিত রয়েছে।এদিকে, মাদ্রিদের মেট্রো সার্ভিস জানিয়েছে, তাদের সব লাইনও বন্ধ রয়েছে।পর্তুগালে বিমান সংস্থা ট্যাপ যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান ভ্রমণ না করতে অনুরোধ করেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার
জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং Read more

ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ
ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সরবরাহ না থাকায় দুই সপ্তাহ ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা Read more

তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির
তফশিল ঘোষণার পর নেতাকর্মীদের যে আহ্বান জানালেন জামায়াত আমির

দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি নতুন নির্দেশনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া Read more

অভাবের তাড়নায় চাকরির খোঁজে আনোয়ারায়, সিএনজিতে ধর্ষণচেষ্টার শিকার তরুণী
অভাবের তাড়নায় চাকরির খোঁজে আনোয়ারায়, সিএনজিতে ধর্ষণচেষ্টার শিকার তরুণী

অভাবের তাড়নায় পরিবারের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস আনতে চাকরির খোঁজে এসেছিলেন চট্টগ্রামের আনোয়ারায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—চাকরি নয়, ফিরলেন এক Read more

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন