পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন- পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান, মোল্লা নজরুল ইসলাম ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ধানমন্ডি থানার মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা মশিউর ও মোল্লা নজরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত ওই আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এ ছাড়া মিরপুর থানার একটি মামলায় সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানার আরেকটি মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ ও খাদিজা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।৮ এপ্রিল তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ১৭ এপ্রিল শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অন্যরাও গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শুক্রবার (২০ Read more

মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে
মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে

ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির দায়ে বিধান রয় (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৪১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ণ Read more

হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত
হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও Read more

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ Read more

টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
টেকনাফে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ সড়কে কার্ভাটভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।এসময় স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন