পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে সামরিক শক্তি বৃদ্ধির পথে হাঁটছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফ্রান্স থেকে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রায় ৬৩ হাজার কোটি টাকা ব্যয়ে এসব বিমান ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আজ সোমবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফ্রান্সের রাষ্ট্রদূতও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। একইসঙ্গে ভারত ও ফ্রান্সের মধ্যে বেশ কিছু বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হতে পারে।বর্তমানে ভারতের যুদ্ধবিমান ভাণ্ডারে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। পুরনো মিগ-২১ বিমানগুলো ধাপে ধাপে অবসর নেওয়ায় দেশটির বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা ৪২ থেকে কমে ৩২-এ নেমে এসেছে। এই পরিস্থিতিতে নতুন রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়টিকে সামরিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নয়াদিল্লি।নতুন কেনা রাফাল যুদ্ধবিমানগুলো ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’-এ মোতায়েন করা হবে। বর্তমানে সেখানে রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে, যা ভবিষ্যতে রাফাল দিয়ে প্রতিস্থাপিত হবে।উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে করা পূর্ববর্তী এক চুক্তির আওতায় ভারত ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যেগুলো এখন ভারতীয় বায়ুসেনার অম্বালা ও হাসিমারা ঘাঁটিতে মোতায়েন রয়েছে।এদিকে পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করাকে কেন্দ্র করে পাকিস্তান যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। এর মাঝেই আরব সাগরে ভারতীয় নৌবাহিনী মহড়া চালিয়েছে এবং যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের সেনা শক্তি বৃদ্ধির উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬
পদ্মায় বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার Read more

ঠাকুরগাঁওয়ে ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসির ফলাফলে অকৃতকার্য হওয়ার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিতু আক্তার রেশি নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। এছাড়াও বিষপানে আত্মহত্যার Read more

ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) Read more

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. রফিক (৩৯) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। শনিবার (০৩ Read more

ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত
ধর্ষণ মামলায় কারাগারে কৃষকদলের নেতা, দলীয় পদ স্থগিত

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীন ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন