সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে চলমান অনশন কর্মসূচির মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থগিতের ঘোষণা আসার পর অনশন ভাঙার পাশাপাশি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি এ কথা বলেন।উপদেষ্টা আসিফ বলেন, ৮ মে থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই ঘোষণা আসার পর অনশন ভাঙার পাশাপাশি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।আসিফ মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের আট দফা দাবির বিষয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবে।’তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকটি পিএসসি গঠন ও আরও কিছু সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ তিন দাবিতে বৃহস্পতিবার দুপুরে ‘আমরণ অনশনে’ বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহ আলম স্নেহ, পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের আব্দুল করিম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সিরাজুস সালেহীন (সিয়ন)। পরে তাদের সঙ্গে অনশনে যোগ দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেসের শিক্ষার্থী মোহাম্মদ সাকির।অনশন শুরুর কয়েক ঘণ্টা পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীরা তিন দফার জায়গায় আট দফা দাবির কথা জানায়। পরে তাদের সঙ্গে সংহতি জানিয়ে আরও অনেক চাকরিপ্রার্থী কর্মসূচিতে যোগ দেন। দাবি আদায়ে তারা একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেন। রোববারও তারা শাহবাগ অবরোধ করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ
যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ

যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন হতদরিদ্রদের  ৫০০ কেজি চাল গায়েব করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ
স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ

বর্তমানে লেখাপড়ার পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার অনেক সাধারণ ছাত্র অনলাইনে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এসব জেলার Read more

নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড
নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা Read more

সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা
সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরো ৬ নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের Read more

সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
সুনামগঞ্জে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

সুনামগঞ্জ পৌর শহরে প্রতিবেশী মাদকাসক্ত হৃদয় বণিক (২৮) নামে এক যুবকের ছুরিকাঘাতে আল মুবিন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন