অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজের অধিকারকর্মীদের আপোসের আহ্বান জানিয়েছে ইতালি ও গ্রিস। দেশদুটি জাহাজে থাকা ত্রাণ চার্চের কাছে হস্তান্তরের অনুরোধ করেছে। ত্রাণ হস্তান্তর করলে চার্চ এগুলো গাজায় পৌঁছে দেবে বলে জানিয়েছে দেশ দুটি।তবে তাদের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন অধিকারকর্মীরা। তারা জানান, ইসরায়েল গাজায় যে অবৈধ নৌ অবরোধ আরোপ করে রেখেছে সেটি ভাঙাই তাদের অন্যতম মূল উদ্দেশ্য।বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলি সরকারের প্রতি গ্রিস ও ইতালি আহ্বান জানিয়েছে, এই নৌবহরে থাকা ব্যক্তিদের জন্য কোনো ধরনের ক্ষতি না করা হয়।যৌথ বিবৃতিতে দেশ দুটি জানায়, “আমরা ইসরায়েলকে ফ্লোটিলার অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। এছাড়া তারা যেন কনস্যুলার নিরাপত্তা পান সেটি নিশ্চিতের অনুরোধ করছি।”অপরদিকে ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে ত্রাণগুলো ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ইতালি-গ্রিস বলেছে, এরমাধ্যমে ত্রাণগুলো যেন গাজায় পৌঁছানোর সুযোগ দেন তারা।চলতি বছরের শুরুতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজন মিলে একটি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন। ওই সময় তাদের জাহাজটি আটক করে ইসরায়েলে নিয়ে যায় ইসরায়েলি নৌবাহিনী। এরপর তাদের কারাগারে আটকে রেখে নিজ দেশে ফেরত পাঠানো হয়।এই নৌবহরে ৪৫টি জাহাজে কয়েকশ অধিকারকর্মী রয়েছেন। তাদের দুটি জাহাজকে গতকাল রাতে আটকানোর চেষ্টা করেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও এগুলো এখনো এগুলো এগিয়ে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ জাহাজগুলো গাজা থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত
রমজান ও ঈদের তারিখ জানালো আরব আমিরাত

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান Read more

রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত
রিজার্ভ চুরি হওয়া ফিলিপাইনের ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকা ফেরতের সম্ভাবনা নিয়ে বড় ধরনের সুখবর পাওয়া গেছে। এ সংক্রান্ত মামলায় ফিলিপাইনের আরসিবিসি Read more

ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!
ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে গৃহযুদ্ধ!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা Read more

বরিশালে বিস্ফোরণে দুইজন নিহত: দীর্ঘ ১৩ মাস পর মামলা দায়ের
বরিশালে বিস্ফোরণে দুইজন নিহত: দীর্ঘ ১৩ মাস পর মামলা দায়ের

নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখলের জন্য ভাড়াটিয়া বোমা তৈরির কারিগরদের নিয়ে নির্জন এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছিল।অবশেষে Read more

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ Read more

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় একদিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন