কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের মানুষ যেহেতু ১৪, ১৮ এবং ২০২৪ সালে ভোট দিতে পারেনি। কাজেই আমরা মনে করি এই মূহুর্তে দেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন।রোববার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।টুকু বলেন, মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ তার নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তারা পছন্দমত সরকার চায়। কারণ একটি নির্বাচিত সরকার যেকোন অনির্বাচিত সরকারের তুলনায় অনেক বেশি শক্তিশালী।এসময় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ ফুটবল চ্যাম্পীয়নশিপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ, ১৯৩০ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে শিক্ষা ও ক্রীড়ায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহার পর। আগামী ১২ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভিএফসি-২৫ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ঈদুল আজহার পরবর্তী ৩ দিনব্যাপী এই মহারণে ফুটবলের আবহে মেতে উঠবে টাঙ্গাইলবাসী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি
টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল।বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক
ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো বয়কটের মুখে পড়ছে। ব্যবসায়ী নেতারা ও প্রধানমন্ত্রী Read more

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা Read more

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজের
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক জোরদারের আহ্বান শেহবাজের

‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।’আজ বৃহস্পতিবার (১১ Read more

সাঁড়াশি অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
সাঁড়াশি অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন