নাটোরের গুরুদাসপুরে আগাছানাশক ছিটিয়ে প্রান্তিক কৃষকের ক্ষেতের আধাপাকা ধান নষ্টের অভিযোগ পাওয়া গেছে। পুর্বশত্রুতার জেরে ফসল নষ্ট করা হয়েছে দাবী করে ভুক্তভোগী নাজমুল হোসেন গুরুদাসপুর থানায় অভিযোগ দিয়েছেন।অভিযোগের নথি ও ভুক্তোভোগী জানান, উপজেলার নাজিরপুরের বৃকাশো মৌজার ১০৭১ খতিয়ানভুক্ত ১১.৩৩ শতাংশ জমি ক্রয়সুত্রে ভোগ করে আসছিলেন নাজমুল হোসেন। ক্রয়ের পর প্রতিবেশী জরিপ আলী নাটোর আদালতে প্রিয়েমশন মামলা করেন। এ নিয়ে ক্রয়কৃত জমির প্রতিবেশী জরিপ আলী সাথে নাজমুলের বিরোধ চলে আসছিলো। বিরোধের সূত্র ধরে জরিপ আলী ও তার ভাই জহুরুল ইসলাম অর্থনৈতিক ক্ষতির হুমকি দিয়ে আসছিলেন। এ প্রেক্ষিতে শনিবার (২৬ এপ্রিল) রাতের কোন এক সময় অভিযুক্ত জরিপ ও জহুরুল ইসলাম দুই ভাই মিলে আগাছানাশক ছিটিয়ে ওই জমির সমস্ত ধান পুড়িয়ে দেয়া হয়।ক্ষতিগ্রস্থ কৃষক নাজমুল হোসেন জানান, শনিবার বিকালে ওই জমি পরিচর্ষা করে বাড়িতে চলে আসি। পরদিন সকালে গিয়ে দেখি জমির সমস্ত ধান আগাছানাশক ছিটিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে তার ২২ হাজার টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।অভিযুক্ত জহুরুল ইসলাম মুঠোফোনে জানান, অভিযুক্ত দুই ভাই জরিপ আলীর ফোন বন্ধ ও জহুরুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও ফোন না ধরায় বক্তব্য পাওয়া যায়নি।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞ‌প্তিতে Read more

হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের হিলিতে ইউপি সদস্য হারুনুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টায় ঝিনাইদহ Read more

পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও
পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও

পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) গভীর রাতে কবর খুঁড়ে Read more

গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরে ট্রেন আটকিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে। এতে প্রায় Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ফুটবল দল আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। একইদিন শুরু পিএসএল, খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। এ ছাড়া রাতে Read more

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি
অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনায় নেপালের প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন