লক্ষ্মীপুরের কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার চর ফলকন ৩ নম্বর ওয়ার্ড এলাকার খালেক হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির ওমর ফারুক হাওলাদারের স্ত্রী।গৃহবধূকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর লক্ষ্মীপুর স্টার কেএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের দেবর মো. বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত্যুকালে গৃহবধূ স্বামী ও চার সন্তান রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।উপজেলা যুবদলের সদস্য ও গৃহবধূর দেবর বেলায়েত হোসেন জানান, রোববার দুপুর আনুমানিক আড়াইদিকে ওই এলাকায় হঠাৎ  বৃষ্টি ও জড়ো বাতাশ শুরু হয়। বৃষ্টির সাথে প্রচন্ড বাতাশে বাড়ির একটি গাছ থেকে অনেকগুলো আম ঝড়ে পড়ে। এসময় ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে তার ভাবি বজ্রপাতের শিকার হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  পরে অবস্থার অবনতি দেখে লক্মীপুর নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসক তার ভাবিকে মৃত্যু ঘোষণা করেন।কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আকস্মিক বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার
সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘর থেকে মুখ চেপে ধরে জিম্মি করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় নাদিম উদ্দিন (২৫) নামে Read more

সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু
সত্যজিৎ রায়ের কটিয়াদীর পৈত্রিক বাড়িতে বৈশাখী মেলা শুরু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অস্কার বিজয়ী বিশ্ব নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বুধবার থেকে শুরু Read more

আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। Read more

পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল
পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

৩ শতাধিক বছরের পুরনো ব্রহ্মপুত্র নদীর ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। হাজারো নারী-পুরুষের ভিড়ে নদীর আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। Read more

সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা
সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে Read more

ইসরায়েলের দিকে আসছে ইরানি মিসাইল
ইসরায়েলের দিকে আসছে ইরানি মিসাইল

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে মিসাইল ছোড়ে তারা। যেগুলো এখন ইসরায়েলের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন