বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা ২৫ শাতংশ থেকে ৫০ শতাংশে নির্ধারণ করেছে সরকার। আসন্ন ঈদুল আজহা থেকেই ৫০ শতাংশ করে উৎসব ভাতা পাবেন তারা।সম্প্রতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও এ তথ্য জানান।তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানায়, উৎসব ভাতা বাড়ানোর কারণে প্রতিটি ঈদ উপলক্ষ্যে সরকারকে অতিরিক্ত প্রায় ২২৯ কোটি টাকা ব্যয় করতে হবে। সারাদেশে পাঁচ লাখের মতো শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত আছেন, যারা মূল বেতন ছাড়াও সরকারের কাছ থেকে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন।এর আগে, চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব ছাড়ার দিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন। সে সময় তিনি উৎসব ভাতা ছাড়াও বাড়িভাড়া, চিকিৎসা ও বিনোদন ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তার ঘোষণার ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহা থেকেই এসব সুবিধা কার্যকর হচ্ছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, Read more

ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী
ভোলায় সাংবাদিকের উপর হামলা, ৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী

ভোলার বোরহানউদ্দিনে 'কালের কণ্ঠের' মাল্টিমিডিয়া ভোলা প্রতিনিধি পরাণ আহসানের উপর হামলার ঘটনায় করা মামলার ৩ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার Read more

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, Read more

রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে: তারেক রহমান
রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গনতন্ত্রের ভীত শক্তিশালী করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। বিএনপি দল বহুদলীয় গনতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস Read more

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তারের পর বহিষ্কার ছাত্রদল নেতা
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তারের পর বহিষ্কার ছাত্রদল নেতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার (২৩ Read more

নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন