দিনাজপুরের হিলিতে নিন্ম আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর প্রায় সাড়ে ৫টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে হিলির আলীহাট ইউনিয়নের মনসাপুর বাজারের পাশে আবুল কালাম মাস্টারের ধানভাঙা মিল থেকে এই চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চালগুলো বর্তমানে উপজেলা খাদ্যগুদামে রাখা হয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর বেশকিছু চাল একটি মিলে মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজনসহ সেই মিলে অভিযান চালানো হয়। এসময় মিলের ভেতর হতে ১৮০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। যার ওজন ৫ হাজার ৪শ’ কেজি, সেই সাথে ১০৪টি খালি বস্তা পাওয়া যায়। তবে সেখানে মজুদকৃত চালের কোন মালিককে পাওয়া যায়নি। এই চালগুলি বিতরনের পর এইভাবে এখানে সরকারি বস্তায় মজুদ রাখা সম্পুর্ন বেআইনী ও অবৈধ। এবিষয়ে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প
বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ডোনাল্ড ট্রাম্প

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার (০৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োযানের Read more

জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন
জামুকার নতুন সংজ্ঞায় শেখ মুজিবসহ চার শতাধিক নেতা আর মুক্তিযোদ্ধা নন

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। Read more

যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু
যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

যশোরের চৌগাছায় গরু চুরির সময় গণপিটুনিতে আহত আলমগীর হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন Read more

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ Read more

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার
দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন- এমন গুঞ্জন ঘিরে নানা জল্পনা-কল্পনার ডালপালা মেলেছে গত দুদিন ধরে। এরমধ্যে আজ শনিবার Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন