রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও কাজিরহাট নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।নিহত প্রবাসী আল আমিন (২৩) পাবনা জেলার আমিনপুর থানার রামনারায়নপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাখালগাছি সিএন্ডবি রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।নিহতের মামা লিটন কাজী জানান, আল আমিন গত ৭বছর যাবৎ মালয়েশিয়ায় কর্মরত ছিল। গত ৪মাস পূর্বে সে ছুটিতে বাড়িতে এসেছে। কিছুদিন পূর্বে শাহআলী আমার ভাগ্নের কাছে ৩ হাজার টাকা চায় এক বোতল পানি খাওয়ার জন্য। আল আমিন টাকা না দেওয়ায় তাকে গালিগালাজ করে এবং মারতে চায়। গতকাল শুক্রবার দুপুরে আমার ভাগ্নে ও ভাগ্নিকে নিয়ে এক মেয়েকে দেখতে যাই। পরে সেখান থেকে আমার ভাগ্নে ঘটক মেগাকে রাখালগাছি নামিয়ে দিতে যায়। তার দুই-তিন মিনিট পরে শাহআলী চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে যায় রাখালগাছি। এরপরই এই ঘটনা ঘটে। আমার ধারণা শাহ আলীসহ কয়েকজন দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে আমার ভাগ্নেকে। প্রাণে বাঁচতে আমার ভাগ্নে আল আমিন পাশে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।পরবর্তীতে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও কাজির হাট নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। শনিবার দুপুরে রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, তার মরদেহ নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে আমাদের তদন্ত চলমান আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে‌।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম Read more

জামিন নামঞ্জুর: কারাগারে পাকুন্দিয়া আওয়ামী লীগের চার নেতা
জামিন নামঞ্জুর: কারাগারে পাকুন্দিয়া আওয়ামী লীগের চার নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়কসহ চার নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার Read more

পঞ্চগড়ে ৩ হাজার চা গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা, সর্বস্বান্ত পরিবার
পঞ্চগড়ে ৩ হাজার চা গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা, সর্বস্বান্ত পরিবার

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি দখলে নিতে রাতের আঁধারে প্রায় ৩ হাজার চা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ২০১৮ সালে গড়ে তোলা চা Read more

মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ
মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন Read more

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস
ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। গত সপ্তাহের Read more

তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ
তাপপ্রবাহ নিয়ে খুব বড় দুঃসংবাদ

দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। চৈত্রের কাঠফাটা উত্তাপে অতিষ্ঠ জনজীবন। অস্বস্তির মাত্রায় বাড়তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন