জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে জকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিচুর রহমান এ ঘোষণা দেন।তিনি বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত আছে। এই পরিস্থিতিতে সব প্যানেল, স্বতন্ত্র ভিপি ও জিএসের সঙ্গে উপাচার্যের সভাকক্ষে বৈঠক হবে। সেখানে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সকাল নয়টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি, ইসলামিক স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটার নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করেছেন।ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বাক্স আনা হয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের এলইডি স্ক্রিনে সরাসরি দেখানোর ব্যবস্থাও করা হয়।নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। এছাড়া হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়ে বলে আজ সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ জানান। ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, ‘ভোট গণনার জন্য প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে- ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।’উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৯ জন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির
ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
পক্ষপাতের অভিযোগে বিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বিকৃতভাবে সম্প্রচারে পক্ষপাতিত্বের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং Read more

সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন
সাতকানিয়ায় হাইড্রোলিক হর্নে নৈরাজ্য, শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন

শব্দ দূষণ রোধে সরকার কঠোর অবস্থান নিলেও চট্টগ্রামের সাতকানিয়ায় এখনও অবাধে ব্যবহার হচ্ছে হাইড্রোলিক হর্ন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত Read more

রাজধানীতে চলন্ত বাসে আগুন
রাজধানীতে চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত Read more

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন