সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে দেড় লাখ দিরহাম করে জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। তবে দুই বাংলাদেশি কাতার ও ওমানে কর্মরত। শনিবার (২৬ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ওমান ও কাতারে বসবাসকারী এই দুই প্রবাসী ‘বিগ টিকিটের’ সাপ্তাহিক ই-ড্রয়ে প্রত্যেকে দেড় লাখ দিরহাম করে জিতেছেন। পুরস্কার জয়ীদের একজন মিনহাজ চৌধুরী ১৫ বছরের বেশি সময় ধরে ওমানে থাকেন। তিনি যখন বিগ টিকিট থেকে ফোন পান, তখন ভেবেছিলেন হয়তো গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। পরে জানতে পারেন এটি সাপ্তাহিক ড্রয়ের পুরস্কার। তাতেও তিনি আনন্দিত। মিনহাজ চৌধুরী বলেন, ‘ই-মেইল পাওয়ার পরই আমি নিশ্চিত হয়েছি। যদিও এটি বড় পুরস্কার ছিল না, তবে এটি বড় জয়ের প্রথম ধাপ।’ আরও পড়ুন: দুবাইয়ে লটারিতে কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি তিনি জানান, চার বছর ধরে টিকিট কিনছেন তিনি। মিনহাজ ও তার ১০ বন্ধু মিলে একসঙ্গে টিকিট কেনেন। এই অর্থে নতুন বাড়ি তৈরি এবং দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেয়ার পরিকল্পনা আছে তার। মিনহাজ বলেন, ‘আমি কখনো ভাবিনি যে জিতব, কিন্তু আমি জিতেছি।’পুরস্কার জয়ী অন্যজন হলেন কাতারে থাকা ২৯ বছর বয়সি রবিউল হাসান। চট্টগ্রামের এই গাড়িচালক ৮ বছর ধরে কাতারে আছেন। প্রায় ৩ বছর আগে ফেসবুকে বিগ টিকিটের বিজ্ঞাপন দেখে তিনি উৎসাহিত হন। এরপর থেকে চার বন্ধুর সঙ্গে মিলে তিনি টিকিট কিনছেন। আরও পড়ুন: লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন ১৪ প্রবাসী বাংলাদেশি বিজয়ী হওয়ার খবর শুনে রবিউল আনন্দে আত্মহারা। তিনি বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি উত্তেজনায় লাফাতে পারতাম।’ রবিউল হাসান জানান, তিনি তিন বছরের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারেননি। এবার এই অর্থে তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চান এবং অভাবী মানুষকে সাহায্য করতে চান। বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রয়ে প্রতি সপ্তাহে পাঁচজন দেড় লাখ দিরহাম করে জেতেন। এপ্রিল মাসে কেনা প্রতিটি টিকিট এই ড্রয়ের জন্য বিবেচিত হয়।সাম্প্রতিক সময়সিমলা চুক্তি স্বাক্ষর: টেবিল থেকে সরানো হলো পাকিস্তানের পতাকা!২ মিনিট আগেআন্তর্জাতিকসিমলা চুক্তি স্বাক্ষর: টেবিল থেকে সরানো হলো পাকিস্তানের পতাকা!দুপুরে উপযুক্ত ৪ খাবার কিডনি রোগীর৮ মিনিট আগেস্বাস্থ্যদুপুরে উপযুক্ত ৪ খাবার কিডনি রোগীরমতলব উত্তরে গুলিভর্তি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার১৬ মিনিট আগেবাংলাদেশমতলব উত্তরে গুলিভর্তি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধারগোমতী নদীর দখল উচ্ছেদ পরিকল্পনা ঝুলছে দুই যুগ ধরে১৬ মিনিট আগেবাংলাদেশগোমতী নদীর দখল উচ্ছেদ পরিকল্পনা ঝুলছে দুই যুগ ধরেনির্বাচন এখন সোনার হরিণ: আবদুস সালাম১৯ মিনিট আগেরাজনীতিনির্বাচন এখন সোনার হরিণ: আবদুস সালামরেফারিদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: হ্যান্সি ফ্লিক১৯ মিনিট আগেখেলারেফারিদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: হ্যান্সি ফ্লিকআরও সময় সংবাদ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক লুট, আহত ৬
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক লুট, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ২৮টি গরু লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় ট্রাকচালক ও গরুর মালিকসহ Read more

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির Read more

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির Read more

এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা
এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা

আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক Read more

আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা
আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে জুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে ১-০ ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৫ ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন