ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির রপ্তানি খাত। ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপসহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে।শুক্রবার (৮ আগস্ট) একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, মার্কিন ক্রেতারা ই-মেইল এবং চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই এই বোঝা বহন করতে বলেছে।বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের আরোপ করা দ্বিগুণ শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানি খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রগামী অর্ডার ৪০ থেকে ৫০ শতাংশ কমে যেতে পারে। ফলে ভারতের ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে।ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো ভারতীয় বড় বড় রপ্তানিকারকদের পণ্য বিক্রির ৪০ থেকে ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রভিত্তিক।এছাড়া ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় রপ্তানির বাজার। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো দেশগুলোর কাছে অর্ডার হারাতে পারে, যাদের ওপর বর্তমানে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে।এনডিটিভি বলছে, ট্রাম্প ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে।প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০ শতাংশ। এরই মধ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। আর বাকি ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৮ আগস্ট থেকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে র‍্যাব কনস্টেবল মামুনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ
মেহেরপুরে র‍্যাব কনস্টেবল মামুনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ

মেহেরপুর জেলার গাংনী র‍্যাব ক্যাম্পের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনের (বিপি- ৯৭১৮২০৬৪৯৪) বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি, শারীরিক নির্যাতন এবং চাঁদার Read more

বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ
বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় Read more

ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০
ভিয়েতনামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। স্থানীয় সময় Read more

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

৩৫ বছর পর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
৩৫ বছর পর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন