টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে প্রায় দেড় হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) পাদদেশের নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে টানা তিন দিন ধরে বর্ষণ ও তুষারপাত হচ্ছে বলে সরকারি সূত্র জানিয়েছে। মেঘলা আকাশ, ঝড়ো আবহাওয়া এবং থেমে থেমে তুষারপাত-বর্ষণের কারণে দৃশ্যমানতা অনেক কমে যাওয়ায় গত তিন দিন ধরে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে এবং বহু ফ্লাইট বাতিল হয়েছে।সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, টানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ আছে লুকলা বিমানবন্দরে। ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সব ট্রেকার ও পর্যটক লুকলায় ফিরে এসেছিলেন, তারা কাঠমান্ডুতে যাওয়ার কোনও ফ্লাইট পাননি। সুরেন্দ্র আরও বলেন, ‘পর্যটনের মৌসুমে প্রতি দিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু এখন সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা এবং আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গিয়েছে। অনেকেই হোটেলে জায়গা পাচ্ছেন না।’ নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত এক হাজার ৫০০ জন পর্যটক, তারা সবাই লুকলায় আটকে পড়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও সম্ভাবনা নেই, বরং আগামী দু’দিন কোশিসহ অন্যান্য কিছু পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত ফরিদপুরের সালথা উপজেলায় ফসলি জমিতে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা Read more

লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা
লোহাগাড়ায় শিশুকে মাদক ব্যবসায় সম্পৃক্ত করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা

চট্টগ্রামের লোহাগাড়ায় ছেলেকে মাদক ব্যবসায় জড়িত করা ও মাদক সেবনে বাধ্য করার প্রতিবাদ করায় পিতার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। Read more

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই Read more

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় জরুরি ৪ নির্দেশনা

আগামী ৮ মে শুরু হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা; চলবে ১৯ মে পর্যন্ত। সরকারি প্রথম শ্রেণির চাকরির প্রবেশদ্বার বলে Read more

নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক
নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক

নারী শিক্ষার্থীদের পোশাক ও সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন