দোহা সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার এয়ারওয়েজ মার্কিন নির্মাতা জায়ান্ট বোয়িং থেকে ২১০টি উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে, যাতে খরচ হবে ৯৬ বিলিয়ন ডলার। খবর বিবিসির।হোয়াইট হাউস জানিয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বছরে এক লাখ ৫৪ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এটি সেভেন-এইট-সেভেন ড্রিমলাইনারের সর্ববৃহৎ অর্ডার। এ ধরনের উড়োজাহাজ সাধারণত দীর্ঘ যাত্রাপথের জন্য ব্যবহার করা হয়। কাতার এয়ারওয়েজ ও বোয়িং এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।ট্রাম্পের চলতি মধ্যপ্রাচ্য সফরে এটি বোয়িংয়ের সঙ্গে দ্বিতীয় চুক্তি, যা কোম্পানিটির জন্য একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে। কারণ, এটি উৎপাদন ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমস্যার মুখোমুখি হওয়ার পর ব্যবসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গত বছরের জানুয়ারিতে বোয়িংয়ের একটি উড়োজাহাজের প্যানেল বিস্ফোরণের ফলে তাদের উৎপাদন নাটকীয়ভাবে কমে যায় এবং ওই বছর তাদের ১০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়।কাতার এয়ারওয়েজের সঙ্গে বোয়িংয়ের চুক্তির আওতায় ৭৭৭এক্স মডেলের উড়োজাহাজের পাশাপাশি ড্রিমলাইনারও রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘এটি বোয়িংয়ের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার, এটা ভালো। তাহলে এটা একটা রেকর্ড, কেলি ও বোয়িংকে অভিনন্দন।’মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প সৌদি আরবে অবস্থানকালে বোয়িং ঘোষণা করেছে, তারা সৌদি আরবের অ্যাভিলিজের কাছ থেকে ২০টি ৭৩৭ ম্যাক্স মডলের উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি পেয়েছে, যারা আরও ১০টি উড়োজাহাজ কেনার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র শেখ তামিম বিন হামাদ আল থানিএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন
এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এ Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!
চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপ!

যশোরের চুড়ামনকাটি-চৌগাছা সড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এতে অনেক পরিবার সর্বশান্ত হচ্ছেন। গত Read more

ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন
ফ্যাসিস্ট হঠাতে হেফাজতের অনেক অবদান: বিএনপি নেতা সালাহ উদ্দিন

ফ্যাসিস্ট হঠাতে অরাজনৈতিক সংগঠন হিসাবে হেফাজতের যে অবদান, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, সে রকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নেই, তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন